এমভি তরিবুন নাজাত-৩ জাহাজের সুকানী ফজলুল করিম (শাকিল) কে হত্যায় জড়িত  সন্ত্রাসীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান । অন্যথায় যেকোন অনাঙ্খাখিত ঘটনা ও নৌপথে বিশৃঙ্খলা  সৃষ্টির জন্যে এস আলম ও প্রশাসন দায়ী থাকবে। ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় না আনলে নৌপথে এস আলম গ্রুপের  জাহাজ লোড অনলোড বন্ধ করে দেওয়া হবে ।


এমভি তরিবুন নাজাত-৩ জাহাজের সুকানী  ফজলুল করিম (শাকিল) কে হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাবাজারে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে  প্রতিবাদ সভা ও মানববন্ধনে  বক্তারা এই হুসিয়ারী দেন।

এই সময় বক্তারা আরো বলেন, সারাদেশে নৌপথ আচল করে দিয়ে আন্দোলনের মাধ্যমে সহকর্মী শাকিল হত্যাকারীদের  বিচারের আওতায় ও এস আলম গ্রুপকে নৌ পথে ব্যবসা করতে না দেওয়ার ঘোষনা।  


বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতিমো: তালেম উল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন নিহত শাকিল এর বাবা মো: সিরাজুল ইসিলাম.সাধারণ সম্পাদক  মো: নবী আলম মাষ্টার , সহসম্পাদক মো: জসিম উদ্দীন মাষ্টার,ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক আর এ বাপ্পি,প্রচার সম্পাদক এম এ রহমান ,মো: মিন্টু মাষ্টার, সেলিম মাষ্টার, জিয়াউদ্দীন বাবলু,বেলাল হোসেন,শেখ বাহার,আওরঙ্গজেব খান সম্রাট, রাব্বানী মাষ্টার, জামাল মাষ্টার প্রমুখ।