ফিল্ট আর্টিলারি রামু ক্যান্টনমেন্টের সিও কর্ণেল মাহবুব মোর্শেদ এর  স্ত্রী  রুমানা রাশেদ রিমি, তাঁর মেয়ে ও চাচা পতেঙ্গা থানাধীন ঈশা খাঁ নেভি একাডেমি থেকে সিএনজি  অটোরিক্সাযোগে কক্সবাজার যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়।  দুপুরে  চান্দগাঁও থানা মোড়ে স্বাধীন ট্রাভেলস বাস কাউন্টারে আসেন।  

রুমানা রাশেদ রিমি ভুলবশত তার সাথে থাকা দু’টি ব্যাগ সিএনজিতে রেখে নেমে যান এবং সিএনজি অটোরিক্সার ড্রাইভার ভাড়া নিয়ে চলে যায়। পরবর্তীতে তিনি তার ব্যাগ দু’টি খোঁজাখুজি করে না পেয়ে চান্দগাঁও থানায় এসে বিষয়টি জানান।

তাৎক্ষণিক চান্দগাঁও থানার এসআই আলী বিন কাসিম ঘটনাস্থলের আশপাশে সি সি টিভি ফুটেজ সংগ্রহ করে সিএনজি অটোরিক্সাটিকে শনাক্ত করেন এবং সিএমপি’র 'আমার গাড়ি নিরাপদ' অ্যাপ এর সহায়তায় সিএনজি অটোরিক্সার মালিক ও ড্রাইভারের নাম সংগ্রহ করে হারিয়ে যাওয়া ব্যাগ দু’টি উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেন।