তেরো বছরের কন্যা শিশু। বাবা-মা দুজনেরই রয়েছে আলাদা সংসার। মেয়েটি থাকতো মায়ের সাথে। হঠাৎ কোন খোঁজ নেই তার। উৎকন্ঠা আর উদ্বেগ নিয়ে মা দ্বারস্থ হলেন খুলশী থানায়। খুলশী থানা তথ্য প্রযুক্তি ও অন্যান্য কৌশল অবলম্বন করে আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনির সেভেন মার্কেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে ফিরিয়ে দেয় অভিভাবকদের কাছে।