১১ দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে কাউন্সিলর অধ্যাপক ইসমাইল বলেন সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতির ভিত্তিতে ঐক্য গড়তে হবে।  বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে অসাম্প্রদায়িকতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে প্রতিষ্ঠার সুফল পাচ্ছি আমরা, বাংলাদেশে সব ধর্মের মানুষ তার ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।এসময় উপস্থিত ছিলেন নোয়াব আলি মেম্বার ,মোস্তাকিম,মাহাবুবুল আলম,রতন বাবু মোঃ জসিম,সোহেল,টুটুল,ফাহিম,কবির আহমেদ।