আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সদস্য সচিব সনৎ বড়ুয়া এই তথ্য জানান।
সংবাদ সম্মেলন থেকে প্রবারণা পূর্ণিমা উদযাপনের কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে দিনটি সরকারী ছুটি ঘোষণা, রাষ্ট্রের সরকারী বেসরকারী সহ সামাজিক সংগঠনের বিভিন্ন কাজে ফানুস ওড়ানো থেকে বিরত থাকা, বৌদ্ধ ভিক্ষুদের উপর হামলার বিচারকার্য দ্রুত সম্পাদন সহ আগামী ২৮ অক্টোবর রাজনৈতিক দলগুলোর আন্দোলনের তারিখ পরিবর্তনের দাবি জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, সম্মনয়কারী অমরেশ বড়ুয়া চৌধুরী, অর্থ সচিব তাপস বড়ুয়া, আদর্শ কুমার বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, মিথুন রশ্মি বড়ুয়া, কানন চৌধুরী, রেবা বড়ুয়া, পলাশ বড়ুয়া সহ আরো অনেকে।