পুনাকের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্যে আজ ২২ নভেম্বর নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে পুনাক ভবনের জন্য ৬০ কেভিএ জেনারেটরের উদ্ভোধন করা হয়।

উপস্থিত থেকে উদ্ভোধন  করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিএমপির সভানেত্রী রীতা দাস এবং সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) ।

অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডি আই জি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিএমপি পুনাকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।