আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী বলেছেন, আমি পাকিস্তান সংসদের বিরোধী দলীয় নেতা এ.কে.এম. ফজলুল কবির চৌধুরীর বড় নাতী। বর্তমান সংসদের এম.পি মরহুম প্রফেসর মাসুদা এম. রশীদ চৌধুরীর সন্তান।
লাঙ্গলে ভোট দিয়ে আগামী ৭ জানুয়ারি আমাকে নির্বাচিত করুন। নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদক মুক্ত চট্টগ্রাম-আসন উপহার দেবো। তিনি আজ ৩১ ডিসেম্বর চট্টগ্রাম-৯ আসনের ৩১নং আলকরণ, নিউ মার্কেট, কোতোয়ালী, ৩৩নং ফিরিঙ্গী বাজার, ব্রিজঘাট, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের গীর্জার মোড়, ইকবাল রোড, সতীশ বাবু লেইন, নজু মিয়া লেইন, আশরাফ আলী রোড, ফিশারী ঘাট, গঙ্গা বাড়ি, ২১নং জামাল খান ওয়ার্ডের ডা. খাস্তগীর উচ্চ বিদ্যালয়, চেরাগী পাহাড় মোড়ে পথসভা ও গণসংযোগকালে সমবেত জনতার উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।
পরে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্তের সিরাজদ্দৌলা রোডের বাসভবনে গিয়ে সাক্ষাত করে আর্শিবাদ গ্রহণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আহমদ কবির মনির, নগর জাপা নেতা রেজাউল করিম রেজা, ইরশাদুল হক ছিদ্দিকী, ইঞ্জিনিয়ার সবুজ সিনহা, কাজেমুল হাসান শাহেদ, শরীফুল মোল্লা নিরব, নারী নেত্রী জাকিয়া আকতার ঝুমুর, ঝুমকা আকতার নুপুর, ২১নং ওয়ার্ড জাপা সভাপতি আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুস শুক্কুর, সমাজ সেবক আব্দুল কাদের, এবায়েদ উল্লাহ, আলী আকবর, আহমেদ মিয়া, আনিসুর রহমান, সুফি মুহাম্মদ ইউসুফ বাপ্পি, মোঃ জুয়েল, শাহ্ মোহাম্মদ সেলিম, সোনিয়া আকতার, আবু হাসান, জাকির হোসেন প্রমুখ।