আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালে যারা ভোট দিতে পারেন নাই এবার তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ভোট কেন্দ্রে আসা জরুরী। জনগণ চাইলে অসম্ভবকে সম্ভব করা কোন বিষয় নয়। তিনি নৌকার অবিচারের জবাব দিতে লাঙ্গলে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করতে চট্টগ্রাম-৯ আসনের জনগণের প্রতি আকুল আবেদন জানান। আজ ১ জানুয়ারি নগরীর ২৩নং পাঠানটুলী ওয়ার্ড, ৩১নং আলকরণ ওয়ার্ড, ২১নং জামালখান ওয়ার্ড ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড ও ১৫নং বাগমনিরাম ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় সমবেত জনতার উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আহমদ কবির মনির, নগর জাপা নেতা রেজাউল করিম রেজা, ইরশাদুল হক ছিদ্দিকী, ইঞ্জিনিয়ার সবুজ সিনহা, কাজেমুল হাসান শাহেদ, শরীফুল মোল্লা নিরব, নারী নেত্রী জাকিয়া আকতার ঝুমুর, ঝুমকা আকতার নুপুর, ২১নং ওয়ার্ড জাপা সভাপতি আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুস শুক্কুর, সমাজ সেবক আব্দুল কাদের, এবায়েদ উল্লাহ, আলী আকবর, আহমেদ মিয়া, আনিসুর রহমান, সুফি মুহাম্মদ ইউসুফ বাপ্পি, মোঃ জুয়েল, শাহ্ মোহাম্মদ সেলিম, সোনিয়া আকতার, আবু হাসান, জাকির হোসেন প্রমুখ।