বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন গভ:  রেজি: নাম্বার ১০২৮/৯৮ (মূলধারার সংগঠন) কর্তৃক আয়োজিত ২০২৩ ইং  এর মেধাবৃত্তি পরীক্ষায় খুলশী চাইল্ড গ্রামার কেজি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন ট্যালেন্টপুল বৃত্তি, ৯ জন ১ম গ্রেড ও ৫ জন জেনারেল গ্রেড সহ মোট ২৮ জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয়। শিক্ষার্থীদের এই অভূতপূর্ব সাফল্যে বিদ্যালয়ের পরিচালক লায়ন মোঃ হুমায়ূন কবির, অধ্যক্ষ লায়ন লুভনা হুমায়ূন সুমি, সম্মানিত শিক্ষিকামন্ডলী,  শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ খুবই আনন্দিত।  ভবিষ্যতেও যেন সাফল্যের এই ধারা অব্যাহত থাকে , সেইজন্য অধ্যক্ষ মহোদয় সকল শিক্ষিকা, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের  সচেষ্ট থাকার আহ্বান জানান।