১লা জুন শনিবার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে  ৬ -১১ মাস  বয়সী ৯৪৪৭৭ শিশুদেরকে একটি করে  নিল  এবং ১২-৫৯ মাসের ৭,৩৭,৭০২ শিশুকে  লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো  হবে।

বৃহস্পতিবার দুপুর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াস চৌধুরী

তিনি জানান শিশু মৃত্যুর ঝুঁকি ও ভিটামিন 'এ' অভাব জনিত অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও রোগ  প্রতিরোধে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর জন্যে ৬ - ৫৯ মাস বয়সী শিশুকে সকাল ৮টার থেকে বিকাল ৪টা পযন্ত খাওয়ানো হবে। 

 

ভ্রমণকালীন রেলওয়ে স্টেশনে , বাস- টানিমাল, লঞ্চ ঘাটে শিশুকে ভিটামিন' এ'  খাওয়ালো যাবে। ৪ মাস অন্তর  অন্তর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে।

 

সংবাদ সম্মেলনে  সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।