চট্টগ্রামে এশিয়ান টিভি'র কর্মরত সিনিয়র রিপোর্টার মোঃ নিজাম উদ্দিন খান উন্নত চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গলোরে অবস্থান করায় তার সুস্থতা কামনায় (আজ দুপুরে) চট্টগ্রাম নগরীর কাজির ডেউড়ি এলাকায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে চট্টগ্রাম টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট ফোরাম (সিটিসিজেএফ)।
 আয়োজিত দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট ফোরাম (সিটিসিজেএফ)- এর আহবায়ক ষ্টালিন-দে, সদস্য সচিব মোঃ মামুনুর রশীদ, যুগ্ম আহবায়ক ঠাকুর প্রসাদ মজুমদার রিটন, যুগ্ম সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক  বিশ্বজিৎ বিশ্বাস, অর্থ সম্পাদক আব্দুল হক, প্রচার সম্পাদক মোঃ জালাল, ক্রীড়া সম্পাদক শফিকুল হাবিব ইমন, আপ্যায়ন সম্পাদক রিয়াদ উদ্দিন, নির্বাহী সদস্য মোঃ সেলিম খান, মোঃ সাবের, আজাদ, মোঃ রুবেল, মোঃ রিফাত, টিটন দাশ, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ হাসান বাবু, মোঃ সেলিম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।পড়ে দোয়া ও মুনাজদ পরিচালনা করেন হাফেজ মওলানা তানভীর হোসেন।