ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিয়াজ আহমদ খান স্যারকে ফুলেল অভিনন্দন ও সম্মাননা প্রদান করলো গাউসিয়া কমিটি বাংলাদেশ হিলভিউ শাখা। সম্মাননা গ্রহণকালে প্রফেসর খান করোনাকালে গাউসিয়া কমিটির মানবিক সেবার প্রশংসা করে ভবিষ্যত কর্মসূচিতে আরো বেশি দায়বদ্ধ, ন্যায়ভিত্তিক মূল্যবোধের দরদি সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাউসিয়া কমিটির সৃজনশীল ও মানবতাবাদি কর্মসূচির বিষয়ে তিনি সম্যক জ্ঞাত উল্লেখ করে ঢা.বি'তে হারানো সুনাম ফিরিয়ে শিক্ষার মানোন্নয়নে দেশ-জাতির খেদমতে যথাযথভাবে নিষ্টার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া কামনা করেন।
খাজা আবদুর রহমান চৌহরভী প্রণীত ত্রিশপারা দরূদ শরীফগ্রন্থ মাজমুয়ায়ে সালাওয়াত-ই রাসুল (দ.)'র কপি পেয়ে তিনি উচ্ছাস প্রকাশ করে অনন্য বিশাল এ কিতাব অনুবাদ ও সহজবোধ্য করার জন্যে আনজুমান ট্রাস্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
হিলভিউ গাউসিয়া কমিটির নেতৃবৃন্দরা প্রতিবেশীর হক হিসেবে বিদগ্ধ এ গুণীর প্রতি সম্মান জ্ঞাপনের ক্ষুদ্র এ প্রচেষ্টা উল্লেখ করে তাঁর অর্পিত দায়িত্ব পালনে সফল করতে মহান আল্লাহ ও রাসুল (দ.)'র দরবারে দোয়া প্রার্থনা করেন।
গত শনিবার বাদে মাগরিব নগরীর পশ্চিম ষোলশহরস্থ হিলভিউ হাউজিং সোসাইটির এ-ব্লকের ৪নং রোডস্থ তাঁর নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছায় এ সম্মাননা জ্ঞাপন করা হয়। সেসাথে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট প্রকাশিত মাসিক তরজুমান, খাজা আবদুর রহমান চৌহরভী প্রনীত ত্রিশপারা বিশিষ্ট বিশ্বের অদ্বিতীয় দরূদ শরীফ গ্রন্থ মাজমুয়ায়ে সালাওয়াত-ই রাসুল (দ.)'র বঙ্গানুবাদকৃত ১টি পারা, অজিফা-ই গাউসিয়া, দৈনন্দিন মাসয়ালা মাসায়িল গ্রন্থ গাউসিয়া তরবিয়তি নেসাব, আল-মুয়াল্লিমসহ
বিভিন্ন প্রকাশনা সম্মান সূচক উপহার দেয়া হয়। হিলভিউ গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ খতিবীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ মুরশেদুল হক, চট্টগ্রাম বার এসোসিয়েশন'র সাবেক ভাইস-প্রেসিডেন্ট এড. রফিকুল আলম, মাস্টার মুহাম্মদ আলতাফ হোসেন, মুহাম্মদ সগির আলম, মুহাম্মদ ফয়সাল, ইঞ্জিনিয়ার তৌকির আহমদ, মুহাম্মদ আব্দুস সবুর, মুহাম্মদ আবুল কাশেম মাহি, মুহাম্মদ নাবিদ আখতার প্রমুখ।
দায়বদ্ধ, ন্যায়ভিত্তিক মূল্যবোধের দরদী সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান