গত মঙ্গলবার ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমিনুল ইসলাম ও সীতাকুণ্ড থানার এস আই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টীম  বায়েজীদ ষ্টীল মিলের আনলোডিং পয়েন্ট খেকে  ছিনতাইকৃত ট্রাকবর্তি স্ক্রাপসহ দুই  ২ ছিনতাইকারীকে  আটক করে।

বিসমিল্লাহ ট্রান্সপোর্ট সুত্রে জানা যায়, রড তৈরির কাঁচামাল লোহার স্ক্রাপ বহনকারী বিসমিল্লাহ ট্রান্সপোর্ট মালিকানাধীন ট্রাকটি চট্টগ্রাম বন্দর থেকে আনুমানিক ০১:৫৫ মিনিটের সময় আবুল খায়ের স্টীল মিলের উদ্দেশ্যে রওনা হয়। রাত আনুমানিক ০৩ টার সময় ডাকাত দল  সিতাকুন্ড সাইনবোর্ড (মদনহাট) নামক স্থান থেকে ট্রাকটি ছিনতাই করে বায়েজীদ স্টীল মিলে নিয়ে যায়।

 

 

পরবর্তীতে GPS  ট্রাকার এর মাধ্যমে ট্রাকটির লোকেশন শনাক্ত করা হলে দেখা যায়  নাসিরাবাদ বায়েজীদ স্টীল মিলের ভেতরে ।

 বায়েজীদ থানাকে জানালে  এস আই আবুল হোসেনের নেতৃত্বে একটি টীম বায়েজীদ স্টীল মিলের আনলোডিং পয়েন্টে স্ক্রাপসহ ট্রাকটি দেখতে পান।


পরবর্তীতে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমিনুল ইসলাম এবং সীতাকুণ্ড থানার এস আই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টীম  বায়েজীদ ষ্টীল মিলে এসে স্ক্রাপ সহ ট্রাকটি জব্দ করে।

ছিনতাই এর সাথে জড়িত  ট্রাকের সাথে থাকা দুজন কে আটক করে স্ক্রাপ সহ ট্রাক এবং আটককৃত দুজন কে সীতাকুণ্ড থানায় নিয়ে যান।

বর্তমানে স্ক্রাপ সহ ট্রাকটি এবং ছিনতাই এর সাথে জড়িত  আটককৃত দুজন সীতাকুণ্ড থানা পুলিশের হেফাজতে রয়েছে।