আবাসন সংগঠন "রিহ্যাব" আবারো ফ্যাসিবাদ আওয়ামী লীগের কব্জায়। চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী দেলোয়ার ।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংগ সংগঠন  রিহ্যাব

রিহ্যাবের অধিকাংশ  পরিচালক  ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির । তাই  সংগঠনের অনেক সদস্য মনে করেন এটি এই দুই ফ্যাসিস্টের  অংগ সংগঠন।

অধিকাংশ পরিচালক আওয়ামী লীগ ও জাতীয় পার্টির জানতে পেরে উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান ও সিএমপি কমিশনার যোগ দেন নাই।
সংগঠনেরএকটি সূত্র এই তথ্য নিশ্চিত করেন।

রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেনকে সকালের চট্টগ্রাম থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত কিনা জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসাইন সম্পর্কে কিছু তথ্য:-

* সাতকানিয়া উপজেলা আলীগের সহসভাপতি, আরএফ বিল্ডাসের মালিক হাজী দেলোয়ার হোসেন,

 

* তিনি ২০২৪ সালের নির্বাচনে সাতকানিয়া থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিল।

 

* তিনি ১৭ বৎসর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেন এবং তাদেরকে এলাকায় প্রবেশ করতে বাধা সৃষ্টি করেন।

 

*জুলাই আগস্ট  বৈষম্য বিরোধী আন্দোলন প্রতিহত করতে অনেক টাকা খরচ করেছিলেন।

* ওয়ার্ল্ড বিচ রিসোর্টের অন্যতম স্বত্বাধিকারী হাজী দেলোয়ার হোসেন (৬৫)

 

* কক্সবাজার জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনানের বিরুদ্ধে হোটেলে ভাতের বিল না দেওয়ার অভিযোগ উত্থাপনের ঘটনায় ২০২৩ হোটেল ব্যবসায়ী মামলায়  হাজী দেলোয়ারকে আসামী করেছিল।