শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠত জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স প্রনয়নকৃত নকশা অনুযায়ী মসজিদ, আন্তর্জাতিক ইসলামী গবেষণা কেন্দ্র, আন্তর্জাতিক ইসলামী কনফারেন্স অডিটোরিয়াম, আন্তর্জাতিক ইসলামীক লাইব্রেরী ও সাংস্কৃতিক কেন্দ্র, চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান নির্মান এখন ও বাস্তবায়ন হয়নি। বর্তমান মসজিদ কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন কালে মেয়র অজু খানা,টয়লেট, মসজিদের দেওয়াল রং বিহীন জির্ণ শীর্ণকায় ও চতুর্দিকের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন। প্রনয়নকৃত নকশার আলোকে সম্প্রসারণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ২৩ ফেব্রুয়ারি '২৫ জমিয়তুল ফালাহ মসজিদ
কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।হাফেজ মাওলানা মুহাম্মদ ছালামত উল্লাহর কোরআন তেলাওয়াত ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ ইয়াছিন চৌধুরী লিটন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব একরামুল করিম, আবুল হাসেম বক্কর, শাহ আলম, মুহাম্মদ আবদুল হামিদ এফ সি এ , স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ খোরশেদুর রহমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার,এস এম শফিউল বশর, মাঈনুদ্দিন মিঠু, অধ্যাপক কাউচার হামিদ, মোহাম্মদ শফিক আহম্মদ, মোহাম্মদ জহির, মোহাম্মদ শাহাবুদ্দীন, আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ আলম, আলহাজ্ব ইলিয়াস খান ইমু, শাহজাদা মুহাম্মদ মাইনুদ্দিন সানজারী মুহাম্মদ নাইমুদ্দিন প্রমূখ।