চট্টগ্রামের নগরীর চাক্তায় এলাকায় অবস্থিত জেলার  সবছেয়ে বড় মাছ বাজার নতুন ফিসারীঘাঠ মাছ বাজার নিয়ে ষড়যন্ত্রমূলক  উচ্ছেদ করার পায়তারার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন মৎস ব্যবসায়ী এবং শ্রমিকরা।

গতকাল রবিবার  সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সোনালী যান্ত্রিক মৎস শিল্প সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী সওদাগরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি নুর হোসেন, সদস্য এনামুল হক এনাম, এন এম কুতুব সহ ব্যাবসায়ী কর্মচারী ও জেলে সম্প্রদায়ের সদস্য সহ সোনালী যান্ত্রিক মৎস শিল্প সমবায় সমিতির অন্যন্য সদস্যরা।