গতকাল রবিবার  গোপন তথ্যের ভিত্তিতে দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লেদা টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গোলা, ৬টি দেশীয় ধারালো অস্ত্র ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায় আটককৃত মাদক সম্রাট রড-সিমেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও এর আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। অভিযান শেষে উদ্ধারকৃত  অস্ত্র ও আটককৃত মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান চলমান রয়েছে।