বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম নগরীর টেরীবাজারে কাপড়ের দোকান মেগামার্টকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (১৯ মার্চ) দুপুরে নগরীর কাপড়ের পাইকারী দোকান টেরীবাজারে এ অভিযান পরিচলিত হয়। প্রতিষ্ঠানটি নিজেদের তৈরি পাঞ্জাবী, শার্টসহ বিভিন্ন কাপড় বিদেশি কাপড় বলে বিক্রি করে আসছিলো।
এছাড়া ক্রয় রশিদ ছাড়া বিদেশি কসমেটিকস ও পণ্য বিক্রির অভিযোগে তাদেরকে এই জরিমানা করা হয়। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।