পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বিল্স-যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক চট্টগ্রাম এর উদ্যোগে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ লেবার ফেডারেশন এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি সাধারণ সম্পাদক নুরুল আবছার ভূঞা। প্রধান অতিথির বীর মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি  এ এম নাজিমউদ্দিন ,আরও বক্তব্য রাখেন বিএমএসএফ চট্টগ্রাম মহিলা কমিটির সভানেত্রী নাজমা আক্তার ও কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস, বিএফটিইউসি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কে, এম, শহীদুল্লাহ, বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ মিঞা, বিএলএফ চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম আরজু, জেএসজে চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক পাহাড়ী ভট্টাচার্য, চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের সভাপতি হাসিবুর রহমান বিপ্লব, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি শাহেনেওয়াজ চৌধুরী, জেএসজেবি চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক জাবেদ আলম ও যুগ্ম আহ্বায়ক এনি দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিজেএসএফ চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহেদ উদ্দিন শাহীন।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দিন বলেন, কর্মস্থলে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিশ্চিত করার কোন বিকল্প নেই। তিনি মালিকপক্ষকে শ্রম আইনের আলোকে এ বিষয়টি নিশ্চিত করার আহবান জানান।