গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠেয় পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে ১১ জানুয়ারি ২০২৪ হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, উদ্ভাবনীমূলক পদক্ষেপ, চাঞ্চল্যকর সূত্রবিহীন মামলার রহস্য উদঘাটন, দক্ষতা, প্রশংসনীয় অবদান ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতি স্বরূপ "বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)", "বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)- সেবা", "রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)", রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)- সেবা", প্রদানসহ ০৪ (চার)টি ক্যাটাগরিতে মোট ৬০ (ষাট) জন পুলিশ সদস্যকে উল্লেখিত পদক প্রদান করা হবে।
যার মধ্যে (ক) ক্যাটাগরিতে "বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)" পদকে মনোনীত হয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ মহোদয়। একই ক্যাটাগরিতে "বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)" পদকে মনোনীত হয়েছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার। এছাড়াও সিএমপির ডিবিতে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী "বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)"-সেবা, পদকে ও কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত এসআই (নিরস্ত্র) রাছিব খাঁন "রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)" পদকের জন্য মনোনীত হয়েছেন।
এছাড়াও সিএমপির নিম্নোক্ত মোট ১২ (বারো)
পুলিশ সদস্যগণ "পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাচ-২০২৪" এ মনোনীত হয়েছেনঃ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর)সিএমপি মোঃ জাহাঙ্গীর, পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান, পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ, মোঃ আফতাব উদ্দিন,কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম, কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুবেল আফ্রাদ , ডবলমুরিং থানার এসআই (নিরস্ত্র) আহলাদ ইবনে জামিল পিপিএম, এসআই (নিরস্ত্র) মোঃ জিয়াউল হক, এএসআই (সশস্ত্র) দেওয়ান মোঃ হোসেন,
সোয়াত টিমের কনস্টেবল/৬১২১ মোঃ জাকির হোসেন, কনস্টেবল/৬১৩০ রানা হামিদ, কনস্টেবল/মোহাম্মদ ইমরান ।