চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারিভাবে সদ্য নিয়োগপ্রাপ্ত কারা পরিদর্শকদের সাথে পরিচিতি ও মতবিনয় সভা করেছেন চট্টগ্রাম  জেলা প্রশাসক ও কারা পরিদর্শন বোর্ডের সভাপতি ফরিদা খানম। 

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময়  উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক মুহাম্মদ নোমান হাসান,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ  মাহাবুবুল হক ও বেসরকারি কারা পরিদর্শক এ এম রাজ্জাক সহ অন্যান্য কারা পরিদর্শক বৃন্দ উপস্থিত ছিলেন।