'যত্নের ছায়া ছড়ায় মায়া'—এই স্লোগানে সেবা ও মানবকল্যাণে অনুকরণীয় ভূমিকা রেখে চলেছে লায়ন্স জেলা ৩১৫-বি-৪, বাংলাদেশ। আজ নগরীর সিএলএফ কমপ্লেক্সে ২৮তম বার্ষিক জেলা কনভেনশন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল এমজেএফ লায়ন্স কার্যক্রমের বিস্তৃত দিক তুলে ধরেন।
তিনি জানান, এ বছর লায়ন্স জেলা ৩১৫-বি৪ চট্টগ্রামে একটি স্বতন্ত্র আই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে যাচ্ছে, যা চালু হলে চিকিৎসা সেবায় চট্টগ্রামে নতুন মাইলফলক তৈরি হবে। এতে গড়ে উঠবে দক্ষ চক্ষু বিশেষজ্ঞ, বাড়বে কর্মসংস্থান এবং সুবিধাবঞ্চিত মানুষ পাবেন উন্নত সেবা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, লায়ন্স জেলা ৩১৫-বি৪ ইতিমধ্যেই ৪১টি স্থায়ী প্রকল্পের মাধ্যমে বৃহত্তর চট্টগ্রামে স্বাস্থ্যসেবা, শিক্ষা, পুষ্টি এবং শিশু অধিকার সুরক্ষায় ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে—ফ্রি চক্ষু ক্যাম্প, ছানী অপারেশন, 'ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড' প্রকল্প, স্কলারশিপ ট্রাস্ট গঠন এবং বিশেষায়িত সেবা কার্যক্রম।
সংবাদ সম্মেলনের শেষাংশে দেশের উন্নয়ন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণিকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে রিজিয়ন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রথম ভাইস চেয়ারম্যান লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ, ২য় ভাইস চেয়ারম্যান লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, ট্রেজারার লায়ন ইমতিয়াজুল ইসলাম এমজেএফ, ২৮ তম বার্ষিক জেলা সম্মেলন চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলাম এমজেএফ, সেক্রেটারি লায়ন সাব্বির আহমেদ, ট্রেজারার লায়ন এম এইচ শাহ বেলাল, সংবাদ সম্মেলন ট্রেজারার লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী, সদস্য লায়ন জসিম উদ্দিন, নুরুল আবছার এমজেএফ, লায়ন সেলিম রেজা চৌধুরী।
সিনিয়র লায়নবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন আবু বক্কর সিদ্দিকী, লায়ন পারভীন মাহমুদ এফসিএ, লায়ন ওসমান গণি এমজেএফ, লায়ন এম এস আই ভুইয়া, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন শাখাওয়াত আলী, লায়ন সারওয়ার মিক্সিম, লায়ন তাহের আহমেদসহ জেলা নেতৃবৃন্দ ও সিনিয়র লায়নগণ ।