মাতৃময় বন্দনার পঞ্চম তম ও মাতৃময় বন্দনার গীতা বিদ্যাপীঠের দ্বিতীয়তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আধ্যাত্মিক সন্ধ্যার আয়োজন করা হয় চট্টগ্রামের আন্দরকিল্লা বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে। এই ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠিত হয় গীতা পাঠ ও ভক্তিমূলক সংগীতের এক মনোরম পরিবেশনা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বনগোপাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর, যুগ্ম সম্পাদক ডা. বিবরণ দাশ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী উত্তম দে মুন্না ও সহ-সাংগঠনিক অনিল কুমার আচার্য।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাতৃময় বন্দনার প্রতিষ্ঠাতা সুজন বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন অর্পিতা চৌধুরী। গীতা পাঠে অংশ নেন কণিকা মিত্র ও গীতা শিক্ষিকা ঈশিতা দাশ-এর নেতৃত্বে সদস্যরা—অংকন বিশ্বাস, রিমন মজুমদার, রুবেল দে, শাওন দাশ, মিশু চন্দ্র, কণিকা মিত্র, বেবি মল্লিক, সুপর্ণা দাশ ও অর্পিতা দাস শান্ত।

ধর্মীয় চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন।