চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে আজ নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর, রুবিগেইট ও হিলভিউ আবাসিক এলাকায় অভিযান পরিচালিত হয়।
এই সময় হিলভিউ আবাসিক এলাকার সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টিকরার অপরাধে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।