মুক্ত করো জয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঐকতান পরিবারে রবীন্দ্র জয়ন্তী ৮ম বারের মত দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত।

শুত্রুবার রাতে চট্টগ্রামের হালিশহর আনন্দ বাজার উদয়ন সংঘের প্রাঙ্গণে ঐকতান পরিবারে শিল্পীদের কন্ঠে জাতীয় ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়।এরপর একে একে রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য পরিবেশনা করে শিল্পীরা । এর আগে সকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও শিল্পকর্ম নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্টানে বিশিষ্ট শিল্পী সুরকার সুব্রত দাশ,রবীন্দ্র সংগীত শিল্পী কেশব জিপশী,আবৃত্তিকার দেবাশীষ রুদ্র, ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা হীরালাল বণিক,লিটন সরকার,সুমন দে শেষে অতিথিরা ঐকতান পরিবারের শিল্পীদের হাতে পুরষ্কার তুলে দেয়।
 বক্তারা বলেন আমাদের দেশের নিজস্ব সংস্কৃতির প্রাথমিক অভিব্যক্তি হলো গান। আমাদের দেশের মানুষ যখন আনন্দ পায়, দুঃখ পায় কিংবা অনুভূতি জানাতে চায় তখন তাদের প্রাথমিক অভিব্যক্তি হয় গান। আমি এইগুলোকে শুধু গান হিসেবে না দেখে কবিতা ও দর্শন হিসেবে দেখতে হবে।