গতকাল মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো এর উদ্যোগে চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে মাদকদ্রব্য অপরাধে প্রবেশন প্রদান বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। 

 আদালত কর্তৃক চট্টগ্রামে অনেক ছোট আকারের মাদক অপরাধের মামলায় প্রবেশন প্রদান করা হয় এবং এটি একটি বিকল্প শাস্তি হিসেবে সামাজিক ক্ষেত্রে ফলপ্রসূ বিচার ব্যবস্থা হিসেবে কাজ করে আসছে। 

এটি আরও বেশী পরিমানে ফলপ্রসূ করার জন্য সকল  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটবৃন্দ, আইনজীবী, পুলিশ অফিসার, প্রবেশন কর্মকর্তা, প্রসিকিউটর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক, সহকারী পরিচালক পরিদর্শন, প্রসিকিউটর, উপপরিদর্শক সকলের বক্তব্যে এটিকে প্রথম অপরাধী, ছোট অপরাধ ইত্যাদি গ্রহনযোগ্য ক্ষেত্রে বিকল্প শাস্তি হিসেবে বিবেচনার কথা বলেন। এর জন্য একটি নীতিমালা প্রণয়নের জন্য সকলে অনুরোধ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার।