চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে আগামীকাল ১৯ জুন বৃহস্পতিবার বেলা ১১টা প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে দেশীয় নানা ধরনের মৗসুমী ফল নিয়ে ফল উৎসব আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল উৎসবের উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
ফল উৎসবে সপরিবারে সদস্যদের উপস্থিত থাকার জন্য প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি অনুরোধ জানিয়েছেন।