বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, চট্টগ্রাম-১১ আসনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা হলে আলহাজ শফিউল আলম বিজয় হবে, ইনশাআল্লাহ।

চট্টগ্রামের ১১ নম্বর আসনের ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ উল্লাহ আরও বলেন, এই আসন গুরুত্বপূর্ণ জনবহুল আসন, বিশেষ করে ৩৯ নম্বর ওয়ার্ডে এখানে বন্দর ও ইপিজেড থাকার কারণে অন্যান্য জেলার অনেক মানুষ এখানের ভোটার, জনগণের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ ও লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে এখানে শফিউল আলমের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, হালনাগাদ ভোটার তালিকা তৈরি ও প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

উক্ত সভা ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতের মনোনীত কাউন্সিলর প্রার্থী এডভোকেট শাহেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইপিজেড থানা বায়তুলমাল সেক্রেটারি ও ৩৯ নম্বর ওয়ার্ড আমির ওসমান গনি, বিশিষ্ট সমাজ সেবক ও সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মুজিবুল হক বকুল, ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ, আব্দুর রহিম বিশ্বাস, মাওলানা মোজাম্মেল হক, মো. মামুন, শফিউল আজম, আব্দুল মান্নান, সাবেক ছাত্রনেতা মো. লিটন প্রমুখ।