চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল, মানবিক করিডরের নামে  সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্তের প্রতিবাদে আজকে ২৭ জুন ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে রোড মার্চ শুরু হয়েছে।

সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণের ডাকা এ রোডমার্চ এর সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে ২৮জুন, আগামীকাল বিকাল ৫টায় চট্টগ্রাম কাস্টমস ( বন্দর ভবন সংলগ্ন) চত্বরে। বিকেল ৩ টায় বারিক বিল্ডিং মোড় থেকে এই রোড মার্চের গণপদযাত্রা শুরু হবে। আজ ঢাকা প্রেসক্লাবে উদ্বোধন হয়ে এই রোড মার্চ নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী হয়ে আগামীকাল চট্টগ্রামে এসে পৌছাবে।

লংমার্চ উপলক্ষে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ বলেন,

"চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। একে বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়ার অর্থই হচ্ছে দেশের স্বার্থ বিসর্জন দেয়া।মায়ানমার সীমান্তে করিডর, তুরস্কের সমরাস্ত্র যন্ত্রাংশ উৎপাদনের কারখানা, মার্কিন স্টার লিংকের সাথে চুক্তি - কোনোটাই গণভ্যুত্থানের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। সরকারের নতজানু নীতির ফলে  অতীতের মতোই দেশের  জনগণকে সাম্রাজ্যবাদী শক্তির কাছে জিম্মি করে ফেলা হচ্ছে। নিজস্ব অর্থায়নে নির্মিত লাভজনক বন্দরকে এভাবে ধ্বংস করবার সমস্ত প্রচেষ্টার বিরুদ্ধে দেশের সমস্ত দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও বামপন্থী শক্তি ও দলসমূহের ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন। সেই লক্ষ্যে চট্টগ্রাম অভিমুখে যাত্রা শুরু হয়েছে।ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে রোড মার্চ সফল করার জন্য সমস্ত নেতাকর্মীসহ দেশপ্রেমিক জনগণকে আহবান জানাই। "