পটিয়ার শোভনদন্ডী শরৎ মহাজন হাট ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল শুক্রবার উৎসবমুখর পরিবেশে শোভনদন্ডী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো. জালাল উদ্দীন সভাপতি এবং মো. ইমরান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অনিন্দ বড়ুয়া অনিল, অর্থ সম্পাদক মো. ফারুক, প্রচার সম্পাদক তপন দত্ত, কার্যকরী সদস্য আমিনুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ ইয়াছিন। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রবীণ শিক্ষক ব্রজহরি চৌধুরী, সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন শিক্ষক আবুল কালাম।
এদিকে শরৎ মহাজন হাট ব্যবসায়ী সমিতির নির্বাচন পর্যবেক্ষণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী,বিএনপি নেতা সাইফুদ্দিন আহমদ,চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির পরিচালক মোঃ আইয়ুব আলী,ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম,বিএনপি নেতা মোঃ ইসমাইল হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর কবির,বিএনপি নেতা মুজিবুর রহমান,শোভনদন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান সায়েম,ইউসুফ রশিদী বেলাল,ইউপি মেম্বার মরিয়ম বেগম,ইউপি মেম্বার আবু তাহের,মোঃ মহিব উল্লাহ,মাষ্টার সামশুল হুদাসহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জালাল সভাপতি-ইমরান সম্পাদক শরৎ মহাজন হাট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন