চট্টগ্রাম মহানগর পুরাতন গাড়ী ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তন এবং সংশ্লিষ্ট নীতিমালার বিভিন্ন সমস্যা তুলে ধরে ৮ দফা দাবি পেশ করেন।

৮ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল:
পুরাতন গাড়ির মালিকানা পরিবর্তনে অগ্রিম আয়কর বাতিল ও পরিবর্তন প্রক্রিয়া সহজী করণ ,পরিবেশ চার্জের অযৌক্তিক অংশ বাতিল ,ঢাকা ও চট্টগ্রামের মধ্যে বৈষম্যমূলক নিয়ম বাতিল,বিক্রেতা অসুস্থ হলে ভিডিও কল বা কমিশনের মাধ্যমে মালিকানা পরিবর্তনের সুযোগ ও মালিকানা পরিবর্তনের ফি কমানো, ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে হয়রানি বন্ধ করা ,একাধিক গাড়ির মালিকদের জন্য ১৫০% অযৌক্তিক আয়কর বাতিলের দাবি জানান।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী,মোহাম্মদ আমানত উল্লাহ, মোহাম্মদ শহীদুল ইসলাম,মোহাম্মদ এরশাদুল করিম,মোহাম্মদ মনির হোসেন,মোহাম্মদ সাইফুল ইসলাম রাজু,মোহাম্মদ জসীম, মোহাম্মদ শাহাদাত হোসেন জনি,মোহাম্মদ হাসেম,মেহেভিস আলম শাওন,মোহাম্মদ আলমগীর হোসেন,শিবু দাশ,মোহাম্মদ ইলিয়াছ,মোহাম্মদ ইয়াসিন,মোহাম্মদ ইসা খান,মোহাম্মদ ইমরান।

সমিতির নেতৃবৃন্দ জানান, দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।