সাতকানিয়া-লোহাগাড়া আসনের (চট্টগ্রাম-১৫) আওয়ামী লীগের সাবেক এমপি ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভীর অন্যতম দোসর ও সহযোগী অধ্যাপক সব্বির আহমেদ প্রশাসনের নাকের ডগায় বায়তুশ শরফ দরবারের বর্তমান পীরের আশ্রয়ে উক্ত মাদ্রাসায় বহাল তবিয়তে আছেন।
বাইতুশ সরফের দায়িত্বশীল প্রধান পীর মাওলানা আব্দুল হাই নদভী এর বন্ধু পরিচয় দিয়ে বাইতুশ শরফে অবস্থান করছে এ তথ্য একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক এমপি ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভীর ক্ষমতা দেখিয় ইসলামী বিশ্ববিদ্যালয় , সাতকানিয়া লোহাগাড়া এলাকার মাদ্রাসা , হাফেজখানা , এতিমখানা ও মসজিদের নামে বেনামী সরকারি অনুদান নিয়ে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এই দোসরের বিরুদ্ধে।
৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও নদবীর এ দোসর বহাল তবিয়তে আছেন।
তার এই সব অপকর্মের প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে পুলিশ হয়রানী এবং শারীরিক নির্যাতন করতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী লেলিয়ে দিতেন।
অভিযোগ রয়েছে অধ্যাপক সব্বির আহমেদ বাইতুল সরফে নিজে অবস্থান করে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের দোসরদের গোপনে আশ্রয় ও অর্থ যোগান দেওয়ার তথ্য পাওয়া গেছে ।
বাইতুশ সরফের সংগঠন আঞ্জুমানে নওজোয়ান এর সাধারণ সম্পাদক ছাত্রলীগের একজন কর্মী। এই সব্বির আহমেদ বায়তুল শরফ এর পীরকে সুপারিশ করে ওই ছাত্র লীগ নেতাকে সাধারণ সম্পাদক করেন।
নাম প্রকাশ না করা সত্ত্বে সাতকানিয়া এক মসজিদের ইমাম ও বায়তুশ শরফ এর মুরিদ বলেন , এমপির নদবীর আশ্রয়ে থেকে ক্ষমতা দেখিয়ে অধ্যাপক সব্বির আহমেদ অনেক কুকর্ম করেছিলেন । দুঃখজনক হলেও সত্য বর্তমান বাইতুল শরফের পীরে আশ্রয়ে রয়েছেন তা কোনভাবে গ্রহণযোগ্য নয় , দ্রুত তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া জরুরি ।