যৌতুকের দাবীতে এক অসহায় নারীকে মারধর করা এবং স্বামী ভন্ড হুজুরের বিচারের দাবীতে আজ সোমবার দুপুরে চট্টগ্রাম একাডেমী হলের মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ইপিজেড থানাধীন  ভূক্তভোগী এক অসহায় নারী পলি বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নিজে। 

এই সময় উপস্থিত হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মানবাধিকার সংস্থার ডাইরেক্টর এইচ.হাছান মুরাদ, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম,  উপদেষ্টা মোঃ ইয়ামিন ফরাজী সহ অন্যান্যরা।

এই সময় ভূক্তভোগী বলেন, ২০০৫ সালে আমার পারিবারিকভাবে বিয়ে হয় ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসার বড় হুজুর নামে পরিচিত সাইফুদ্দিন এর সাথে।  বিয়ের পর থেকে তার সাথে বিভিন্ন নারী অবৈধ সম্পর্কে কথা আমি শুনে আসছিলাম।  পরে বিভিন্ন সময় এই বিষয় নিয়ে কয়েকবার সামাজিক বৈঠক হয়। সামাজিক বৈঠক এর পর কিছুদিন ঠিক থাকলেও পরে আবার একই অবস্থা হতে থাকে। এই নিয়ে আমি কথা বলতে গেলে আমাকে শারীরিক ভাবে নির্যাতন করে।  গত ২৬/০৮/২৫ ইং সে আমার থেকে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে  দুপুর থেকে আমার উপর নির্যাতন করতে থাকে। পরে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মানবাধিকার সংস্থা আমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল ভর্তি করান। 

আজকের এই সংবাদ সম্মেলন এর মাধ্যমে এই নর পশুর শাস্তির দাবী করছি মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি।