চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা এলাকায় এক গৃহবধূ শ্লীলতাহানি, মারধর এবং ভয়-ভীতির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ভুক্তভোগী শিরিন আক্তার (৩৭), পিতা মোঃ রুহুল আমিন সরকার, মাতা মনোয়ারা বেগম, অভিযোগ করেছেন যে তার সতীনের পরিবার — বশির আহম্মেদ (৬০), তাহসিন রহমান (২১) এবং ইয়াসমিন আক্তার (৫০) — তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।
এই নিয়ে স্থানীয় চান্দগাঁও থানায় সাধারণ ডায়রি করেছেন ভুক্তভোগি নারি শিরিন আক্তার
ভুক্তভোগী জানান, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি তুচ্ছ ক্রিকেট খেলার ঘটনাকে কেন্দ্র করে বিবাদীরা তাকে চড়, থাপ্পড়, কিল ও ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার শরীরে নীলাফুলা জখম হয়। এছাড়াও বিবাদীরা তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়-ভীতি দেখায় বলে অভিযোগ করেন।
শিরিন আক্তার লিখিতভাবে বিষয়টি বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর কাছে জানিয়েছেন এবং ভবিষ্যতে নিরাপত্তা ও আইনি সহায়তার আবেদন করেছেন।
বর্তমানে তিনি চান্দগাঁও থানাধীন মোহরা, দেওয়ান মহসিন সড়কে বসবাস করছেন এবং ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
সংগঠনের প্রতি আবেদন:
ভুক্তভোগী নারী বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।