নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের কর্ণফুলী থানার স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যাণ সম্পাদক ও ইছানগর বাংলা বাজার সম্পান কমিটির সভাপতি হিসেবে পরিচিত সম্পান মাঝি লোকমান হোসেন দয়াল ‘বাংলা টিভি’র কো-অর্ডিনেটর পরিচয়ে বিভিন্ন স্থানে দাপিয়ে বেড়াচ্ছেন—এমন অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, তিনি চট্টগ্রামের বিভিন্ন সিনিয়র সাংবাদিকদের নাম উল্লেখ করে সুসম্পর্ক থাকার কথা বলে প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং শাসানোর ভঙ্গিতে কথা বলেন। বিভিন্ন স্থানে ‘বাংলা টিভি’ স্টিকার ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে তিনি নিজেকে ‘বাংলা টিভি’র কো-অর্ডিনেটর বলে দাবি করেন। তবে বাংলা টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান জানান, লোকমান হোসেন দয়াল নামে কাউকে তিনি চেনেন না এবং তিনি ‘বাংলা টিভি’র কোনো কো-অর্ডিনেটর নন।

সাম্পান মাঝি একটি টিভি চ্যানেলের কোঅর্ডিনেটর  এই নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন সাংবাদিক ।

অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে চেষ্টা চলছে।

দ্বিতীয় পর্বে থাকছে: কর্ণফুলী নদীতে চোরাই তেল সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য।