অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।
কারিগরি শিক্ষা বোর্ডের জেএস (ভোকেশনাল) ও জেডিসি (ভোকেশনাল) থেকে ২০৮ জন বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে ৮৯ জন ও সাধারণ ক্যাটাগরিতে ১১৯ জনসহ মোট ২০৮ জন বৃত্তি পেয়েছে।
গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাড়ে তিন লাখ শিক্ষার্থী অংশ নেয়।
ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে এ বছর ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।