চট্টগ্রামনগরের চকবাজারের কাচ্চি ডাইনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক এ অভিযানে নেতৃত্ব দেন
এ সময় মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে (রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা, ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ফ্লোর ইত্যাদি) খাদ্যদ্রব্য উৎপাদন; ক্রয় রশিদ সংরক্ষণ না করা; খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা; খাদ্যপণ্য (মাওয়া) লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ছাড়াই অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারানুযায়ী তিন লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চকবাজার থানার একটি টিম সার্বিক সমন্বয় করেন।
জনস্বার্থে এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।