- ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ বিশ্বকাপ আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অন্যতম স্বাগতিক দেশ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
- ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে।
- ঘরের মাঠ ও সমর্থকদের উচ্ছ্বাসকে কাজে লাগিয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় মেক্সিকো।
- অন্যদিকে, আফ্রিকার প্রতিনিধি দক্ষিণ আফ্রিকাও চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দলের দেখা হয়েছিল, যেখানে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
- সেবার আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা।
- বিশ্বকাপের প্রথম ম্যাচ হওয়ায় ফুটবলপ্রেমীদের নজর থাকবে এই লড়াইয়ের দিকে।
- বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ, যার মধ্য দিয়েই শুরু হবে ৪৮ দলের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের যাত্রা। জয় দিয়ে আসর শুরু করবে কে; মেক্সিকো নাকি দক্ষিণ আফ্রিকা, সেই প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই।
বিশ্বকাপে আজকের খেলা: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা