1. নগরীর পশ্চিম খুলশী আবাসিক এলাকায় অবস্থিত খুলশী চাইল্ড গ্রামার কেজি স্কুলের শিক্ষার্থীরা বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (বিকেএ) মেধাবৃত্তি পরীক্ষায় দারুণ সাফল্য অর্জন করেছে। এই অর্জনে ৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং বিভিন্ন গ্রেডে মোট ৩০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ শাহাদাত হোসেনের কাছ থেকে তারা সার্টিফিকেট, নগদ অর্থ ও পুরস্কার গ্রহণ করে এবং বিদ্যালয়ের অধ্যক্ষ লায়ন লুভনা হুমায়ুন সুমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।খুলশী চাইল্ড গ্রামার কেজি স্কুলের এই সাফল্যে উপস্থিত সুধী ও অভিভাবক,অভিভাবিকাগণ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।