সাউথইস্ট ব্যাংক আগ্রাবাদ শাখার ৬৬ কোটি টাকা পাওনা অনাদায়ে মেসার্স চিটাগং টোবাকো কোম্পানীর পাঁচ পরিচালককে পাঁচ মাসের সাজা প্রদান করেন অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক যুগ্ম-জেলা জজ মুজাহিদুল ইসলাম।
আজ বৃহস্পতিবার বিকেলে তিনি এই রায় প্রদান করেন।
এই তথ্যটি নিশ্চিত করেন অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।
সাজাপ্রাপ্তরা হলেন মেসার্স চিটাগং টোবাকো কোম্পানী লিঃ চেয়ারম্যান মাহমুদ হোসেন , ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ ইবনে, পরিচালক মোঃ আবদুল হক , পরিচালক
নাহিদা সুলতানা, পরিচালক এম ,আসিফ আমান।