প্রতি বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মা ইলিশের প্রজনন সময়। এসময় মা ইলিশ সমুদ্রের লোনা পানি থেকে মিঠা পানিতে আসেন ডিম ছাড়তে। মা ইলিশের প্রজনন নিরাপদ করতে আজ ৭,অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য অধিদপ্তর। এসময় ইলিশের বেচাকেনা, মজুদ করা একেবারেই নিষিদ্ধ। একটি মা ইলিশ বছরে সর্বোচ্চ ২১ লাখ ডিম দেয়। ডিম রক্ষায় দেশের নদী ও সাগরে ফের ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশসহ সব ধরনের মাছ আহরণ বন্ধ থাকবে। একই সময়ে ইলিশ বিপণন ও পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। নিষেদাজ্ঞা অমান্য করলে ১ বছর থেকে সর্বোচ্ছ ২ বছর সশ্রম কারাদন্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমান অথবা উভয়দন্ড দেয়া হবে। শুধু তাই নয়, এসময় বন্ধ থাকবে চট্টগ্রামের ১৯টি বরফ তৈরির কারখানা ও ককসিট বক্স বিক্রির দোকান। এজন্য মৎস্য বিভাগসহ প্রশাসন কঠোর নজরদারি করবে বলে জানিয়েছেন। নিষেধাজ্ঞা চলাকালীন চট্টগ্রামের ২০ হাজার জেলেকে ২০ কেজি করে চাল বিতরণ করা হবে।
চট্টগ্রাম জেলা মৎস্য অফিস সূত্র জানায়, সারাদেশে ২০২১-২০২২ অর্থবছরে ইলিশ উৎপাদন হয় প্রায় সাড়ে ৫ লাখ মেট্রিক টন। এর মধ্যে চট্টগ্রামে হয় ৭ হাজার ৪৪ মেট্রিক। এছাড়া চলতি অর্থ বছরের প্রথম তিন মাস জুলাই-সেপ্টেম্বর চট্টগ্রামে ইলিশ উৎপাদন হয়েছে ৫ হাজার ৬১২ মেট্রিক টন। এদিকে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের উপকূলীয় এলাকায় ২২ দিনের নিষেধাজ্ঞা পালনের প্রস্তুতি নিচ্ছে জেলেপাড়াগুলো। কয়েকজন জেলে অভিযোগ করে বলে, আমরা সঠিকভাবে সরকারি নিষেধাজ্ঞা পালন করলেও ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায়।
রুপালী ইলিশের প্রজনন রক্ষায় আজ থেকে নিষেধাজ্ঞা