চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সমাজে সত্যিকার অর্থে আদর্শ নৈতিক বোধসম্পন্ন দেশপ্রেমিক মানুষ গড়ার জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:)’র আদর্শ অনুসরন করাই যথেষ্ট। মুহাম্মদ (স:)’র আদর্শ ও বিচক্ষনতা বর্তমান বিশ্বে জাতিতে-জাতিতে সংঘাত নিরসনে সহায়ক ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (স:)’র জন্ম বিশে^র মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহান আল্লাহ্ হযরত মুহাম্মদ (স:)কে রহমাতুল্লিল আল আমিন তথা সমগ্র বিশ্ব জগতের রহমত হিসেবে প্রেরণ করেন। আজ ১০ অক্টোবর সকালে বাটালি হিলস্থ চসিক অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারের সঞ্চলনায় এতে উপস্থিত ছিলেন-প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর আবদুল মান্নান, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চকমা, প্রধান প্রকৌশলী রফিকুল ইমলাম, অতি. প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী আবু সালেহ, মনিরুল হুদা, আকবর আলী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মীর্জা ফজলুল কাদের, ডা. ইমাম হোসেন রানা, বিভাগীয় ও শাখা প্রধান সহ কর্মকর্তা-কর্মচারীগণ।
মেয়র আরো বলেন বিশ্ব নবী (স:) এর শিক্ষা সমগ্রমানব জতির জন্য অনুসরনীয় এবং অনুকরনীয়। রসুল (স:) এর অনুপম চরিত্র আজীবন বিশ্ব শান্তির পথ দেখাবে। বাংলাদেশ সরকার এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষনা করায় মেয়র সরকারের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ , জাতির ও মুসলিম উম্মাহর উন্নীত কামনায় করা হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন চসিক মাদ্রাসা পরিদর্শক আলহাজ¦ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।
হযরত মুহাম্মদ (স:)’র আদর্শ ও বিচক্ষনতা বর্তমান বিশ্বে সংঘাত নিরসনে সহায়ক ভূমিকা রাখতে পারে