সভাপতি পদে তপন চক্রবর্তী(banglanews24.com ডেপুটি এডিটর)  পেয়েছেন ১৭৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমদ পেয়েছেন ১০৫ ভোট। অন্য দুই প্রার্থী আসিফ সিরাজ পেয়েছেন ৭২ ভোট ও নাজিমুদ্দীন শ্যামল পেয়েছেন ১৮ ভোট।


সিনিয়র সহ সভাপতি পদে মোহাম্মদ রুবেল খান ২৩৮ ভোটে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রতন কান্তি দেবাশীষ পেয়েছেন ১৩২ ভোট।


সহ সভাপতি পদে অনিন্দ্য টিটো ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হুদা মিন্টু পেয়েছেন ১৭২ ভোট।


সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম ১৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বদেশের চীফ রিপোর্টার সবুর শুভ পেয়েছেন ১২২ ভোট। অন্য প্রার্থী মাঈনুদ্দিন দুলাল পেয়েছেন ৬১ ভোট।


যুগ্ম সম্পাদক পদে দৈনিক কালবেলা চট্টগ্রামের ব্যুরো প্রধান সাইদুল ইসলাম পেয়েছেন ১৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনটিভির সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ পেয়েছেন ১৩৬ ভোট।অপর প্রার্থী স্বরূপ ভট্টাচার্য পেয়েছেন ৬১ ভোট।

অর্থ সম্পাদক পদে দৈনিক কর্ণফুলীর মুজাহিদুল ইসলাম পেয়েছেন ১৮৭ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৌমেন ধর পেয়েছেন ১৭৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ মহরম হোসাইন ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার সুবল বড়ুয়া পেয়েছেন ১২৯ ভোট। অপর প্রার্থী ভোরের কাগজের স্টাফ রিপোর্টার প্রীতম দাশ পেয়েছেন ১১২ ভোট।


প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নিউ এজের স্টাফ করেসপন্ডেন্ট সরওয়ার কামাল ২২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এশিয়ান টাইমসের ব্যুরো প্রধান এসএম মিজানুর রহমান ইউসুফ পেয়েছেন ১২৯ ভোট।


নির্বাহী সদস্য পদে আলাউদ্দিন হোসেন দুলাল ২০৩ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশু রায় চৌধুরী পেয়েছেন ১৫১ ভোট।


চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের মোট ভোটার ৪২৬ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন তিনজন। ভোট কাস্ট হয়েছে ৩৭৪ ভোট ও বাতিল হয়েছে তিন ভোট।


নির্বাচিত সকলকে শুভেচ্ছা জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক চৌধুরী ও বিদায়ী সভাপতি মোহাম্মদ আলী।