বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে সারাদেশে নেতাকর্মীদের জামিন বাতিল, নেতা কর্মীদের গ্রেপ্তার, পুলিশী হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে  প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ ছালাউদ্দিনের সভাপতিত্বে এক প্রতিবাদ  সমাবেশ নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সম্মূখস্থ মাঠে আজ ২০ অক্টোবর সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নেতা কর্মীদের মামলা দিয়ে, হামলা করে ও কারাগারে বন্দী রেখে বিএনপির আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। নেতারা বলেন, বিএনপির নেতা কর্মীরা এই স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক লোকের দুবেলা খাবার জুটছে না, অন্যদিকে সরকার দলীয় লোকেরা লুটপাটে ব্যস্ত।তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে চলেছে।এই অবস্থা থেকে জনগণ মুক্তি চাই। সরকারের পতনের ঘন্টা বেজে গেছে।এই সরকারের পতন অনিবার্য। যুগ্ম আহ্বায়ক  বেলায়েত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এম এ হালিম , অধ্যাপক ইউনুস চৌধুরী , নুরুল আমিন,নুরুল আমিন চেয়ারম্যান,জেলা বিএনপির সদস্য এডঃ আবু তাহের,জসিম উদ্দিন শিকদার,আব্দুল আউয়াল চৌধুরী,অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী,সেলিম চেয়ারম্যান,শাহীদুল আলমচৌধুরী , আনোয়ার হোসেন,
 হাসান মোহাম্মদ জসিম, জাকির হোসেন,কাজী মহিউদ্দিন, মোঃ এজাহার মিয়া,  মুরাদ চৌধুরী,  ছরোয়ার উদ্দিন সেলিম,  বদিউল আলম, ওহিদুল আলম, মুরাদুল আলম,  মোঃ ফিরোজ , সাবের সুলতান কাজল, মোঃ ওয়াসিম, মহিউদ্দিন, মোঃ শাহজাহান ও রায়হান উদ্দিন ইরফান প্রমূখ