জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও ডাঃ জোবায়দা রহমান এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে আজ রবিবার বিকেলে নাসিমন ভবন চত্বরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সন্মানিত সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য জননেতা গোলাম আকবর খোন্দকার বলেন,
৭ নভেম্বর সহ দেশের প্রতিটি ক্রান্তিকালে শহীদ জিয়া ত্রানকর্তার ভূমিকা পালন করেন। আজকে দেশে গনতন্ত্র নেই, স্বৈরাচারী শাসন চলছে। সমস্ত দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলছে।এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাঃ জোবায়দা রহমানকে মিথ্যা মামলায় জড়িত করে হুলিয়া জারি করেছে। এই অবস্থায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আন্দোলন জোরদার করে গনতন্ত্র কায়েম করতে হবে। তিনি নেতাকর্মী ও জনগণকে আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানান।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিমের সভাপতিত্বে ও নুর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু সুফিয়ান।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ ছালাউদ্দীন, মোঃ নুরুল আমিন, ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন,আজম খান, কাজী সালাউদ্দীন, জসিম উদ্দিন সিকদার, ডাঃ খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, শহীদুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, জহির আজম চৌধুরী, হাসাম মোঃ জসীম, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মাওলানা জমিরউদ্দীন, সরোয়ার উদ্দিন সেলিম, শফিউল আলম চৌধুরী, মোহাম্মদ সিদ্দিক, মুরাদ চৌধুরী, মেহেরুন নেছা নার্গিস, জাহেদ উদ্দিন বিপ্লব, আশরাফ উল্লাহ, এইচ এম নুরুল হুদা, জাহিদুল আবছার জুয়েল।