চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো.রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরীর উন্নয়নে সেবাসংস্থাগুলো সমন্বিত ভাবে কাজ করলে উন্নয়ন কাজগুলো দৃশ্যমান হবে এবং নগবাসীকে কোন ধরণে সমস্যার সম্মুখিন হতে হবে না। তিনি চট্টগ্রাম ওয়াসা স্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়নে চসিক থেকে সকল ধরণে সহযোগিতা প্রদানের আশ^াস দেন। মেয়র আরো বলেন, এখন শুস্ক মৌসুম নগরীর সড়কগুলোর সংস্কার কাজ প্রায় শেষ করেছে। তিনি নগরীর সংস্কারকৃত সড়ক কর্তনের অন্তত: ৬মাস পূর্বে চসিককে অবগত করার জন্য ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের প্রতি আহŸান জানান। রাস্তা কর্তন বাবদ চসিকের পাওনা সমুহ পরিশোধে ওয়াসার যে আন্তরিকতা দেখিয়েছে তার জন্য ধন্যবাদ ও অভিন্দন জানান।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আমাদের সকলের অভিভাবক। আমরা চসিকের সাথে সম্মনিতভাবে নগরীর উন্নয়নে কাজ করতে চাই। তিনি স্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়নে মেয়রের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন-চসিক সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, ওয়াসার ডিএমডি শামসুল আলম, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা সাজিয়া তাহের, রাজস্ব কর্মকর্তা এরফান সাজ্জাদ। শেষে ওয়াসার এমডি এ.কে.এম ফজলুল্লাহ চসিকের সড়ক কর্তন বাবদ ৭ কোটি টাকার চেক মেয়রের নিকট হস্তান্তর করেন।