চট্টগ্রামে মাছ ও হাঁস-মুরগির আমদানি নিষিদ্ধ খাবারসহ প্রাণীর বর্জ্য ও হাড়যুক্ত মিট অ্যান্ড বোন মিল বা এমবিএম বোঝাই ১০টি ট্রাক জব্দ করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় চট্টগ্রাম কাস্টমস ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করে।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম-কমিশনার তারেক হাসান বলেন, এর আগে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ এমবিএম আনন্দবাজার ল্যান্ডফিলে ডাম্প করেছিল কাস্টমস। কিন্তু একটি চক্র রাতের আঁধারে সেখান থেকে সেগুলো আবার সংগ্রহ করে কোথাও পাঠানোর চেষ্টা করছিল। অভিযানের আগে রাত সাড়ে ১০টা পর্যন্ত এমবিএমসহ অন্তত ২০টি ট্রাক ওই এলাকা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন