চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, গৃহকার প্রাদনে সম্মানিত নাগরিকদের আপীল বের্ডের সম্মুখে কর দাতার সাথে আলাপ করে সহনীয় পর্যায়ে গৃহকর নির্ধারণ করে ধর্য্যকৃত করের পরিধি তৎক্ষনাত প্রকাশ করা হবে। কোনভাবেই করদাতাদের উপর করের বোঝা ছাপিয়ে দেয়া হবে না। তিনি বলেন, আপীলের সম্মুখিন করদাতাগণ তাদের ধার্য্যকৃত করের উপর সন্তুষ্ট রয়েছে। এই বিষয়ে যাদের দ্বিমত রয়েছে তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমি আশ^স্থ্য করছি আমার সাথে যোগাযোগের পর আর কোন অভিযোগ আপনাদের থাকবে না। আজ মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ নগর ভবনে সিটি মেয়রের দপ্তরে নগর বাইশ মহল্লা কমিটির নেতৃবৃন্দের এক সাক্ষাতকালে তিনি আহŸান জানান।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন-নগর বাইশ মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দ্দার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সিনিয়র সহসভাপতি আলহাজ¦ শওকত হোসেন, সাবেক কমিশনার আলহাজ¦ আলী বক্স, সুফী সাহেদ হোসেন, মোহাম্মদ তারেক, জাহেদ হোসেন প্রমুখ।
নগর বাইশ মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দ্দার বলেন, বর্তমানেও গৃহকারের বিষয়ে আপীল করতে গিয়ে করদাতাগণ হয়রানির স্বীকার হচ্ছেন। আপীল বোর্ডে সম্মুখীন হওয়া করদাতাগণ বোর্ডের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করে অনেকে আমাদের অবহিত করেছেন। আমরা এই অসন্তুষ্টি লাঘবে সিটি মেয়রের হস্তক্ষেপ কামনা করছি।
মেয়র বাইশ মহল্লা সর্দ্দার কমিটির নেতৃবৃন্দের অভিযোগগুলো আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে তাদের আশ^স্থ্য করেন