রান বাংলাদেশের ব্যবস্থাপনায় এবং অদম্য আগামীর সহযোগিতায় "ফিনলে টি প্রজেন্টস চট্টগ্রাম ট্রেইল হাফ ম্যারাথন প্রতিযোগিতায়-২০২২" এর ১০ কিলোমিটার এ  ছেলে বিভাগে ১ম শেখ নাহিদ উদ্দিন ,  ২য় রাকিব হাসান ও ৩য় সিজাদ মাহমদু এবং মেয়ে বিভাগে ১ম রেজওয়ানা পারভীন , ২য় এলেক্সজেন্ড্রা উরবানিকোভা (স্লোভাকিয়া)  ও ৩য় সায়মা আক্তার । ২১.১ কিলোমিটারে ছেলে বিভাগে ১ম সাজ্জাদ হোসেন স্নিগ্ধ ,  ২য় আব্দুল রহিম,  ৩য় মাহাবুব হাসান এবং মেয়ে বিভাগে ১ম রায়হা ইভান্স (কানাডা) , ২য় মৌসুমী আক্তার এপি  , ৩য় ইয়াসমিন লিসা  

শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের তারাখোলাতে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম ।

জানা যায়, ১০ কিলোমিটার এবং ২১ কিরো মিটার দুই ক্যাটাগরীতে প্রতিযোগিতায় প্রায় ১৩০ জন প্রতিযোগী অংশ গ্রহন করছে,  যেখানে ১৬ জন রয়েছে মহিলা। বাংলাদেশ ছাড়াও কানাডা, মালয়েশিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং স্লোভাকিয়ার প্রতিযোগী রয়েছে।

উক্ত আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলো ফিনলে টি, বে গ্রুপ, পিক গিয়ার আউডোরস, অ্যামব্যাসাডরস রেসিডেন্সি, তাহা ফ্যামিলি, এডভারগো স্পোর্টস ও ফ্যাশন ওয়্যার, গেটস সাম আউডোরস শপ, মুসাফির আউডোরস শপ, ট্রাভেল প্রো আউডোরস শপ । কমিউনিটি পার্টনার হিসেবে রয়েছে চট্টগ্রামের তথা সারা বাংলাদেশের জনপ্রিয় রানার্স গ্রুপ " চট্টলা রানার্স"

দুই দিন ব্যাপি হাফ ট্রেইল ম্যারাথনের প্রধান অতিথি আয়োজকদের ধন্যবাদ দিয়ে সাতকানিয়া গহীন অরন্যে এই ধরনের কষ্ট সাধ্য আয়োজনকে অদম্য ইচ্ছা ও তারুণ্যের শক্তির বহিঃপ্রকাশ বলেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অদম্য আগামীর সভাপতি তারেক জুয়েল, রান বাংলাদেশ এর সাজনান মোহাম্মদ, রেস কো-অর্ডিনেটর আশেক চৌধুরী এবং সাজিদুল হক