চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন রসুলবাগের যুবক ইমরান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবী করে মা আছিয়া বেগম ।গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।  
তিনি বলেন, ইমরান হত্যার ঘটনায় ৮ মাস পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোনও আসামি। ‘চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আসামি মো. নাজিম উদ্দিন, জাহাঙ্গীর, খোকন দুপুরের দিকে আমার ছেলের মোবাইলে ১৬ বার কল দেয়। পরে তাদের বারবার ফোনে বিরক্ত হয়ে আমার ছেলে বাসা থেকে বের হয়। এরপর ফিরেছে লাশ হয়ে। এ ঘটনার ৮ মাস পেরিয়ে গেলেও আমার ছেলে হত্যার বিচার পাইনি।
 তিনি অভিযোগ করেন,আমি হাসপাতালে গিয়ে ৫ তলায় উঠে আমার ছেলে মোঃ ইমরানকে মৃত অবস্থায় দেখতে পায়  । ইমরানের শরীরে কোন শার্ট , গেঞ্জি কিছুই ছিলো না , দুচোখ খোলা , জিহ্বা বাহিরে , নাকে মধ্যখানে জামিতে আঘাতের চিহ্ন দেখতে পাই এবং মুখ মন্ডলে রক্ত মাখা দেখতে পায় এবং আমার ইমরানের পা দুটি বাকা প্রায় ভাঙ্গা অবস্থায় দেখতে পায় । আমাকে আসামীগণ দেখার সাথে সাথে সকলেই পালিয়ে যায় । তখন একজন পুলিশ আমাকে থানায় নিয়ে যায় এবং আমার নিকট হইতে একটি অলিখিত কাগজে স্বাক্ষর নেয় ।
তিনি অভিযোগ করে বলেন, বাকলিয়া থানার সাবেক ওসি সেদিন আমার মামলা নেয়নি। ঘটনার দিন আসামিরা থানায় উপস্থিত ছিলো। কিন্তু অজানা কারণে আসামিদের গ্রেফতার না করে ছেড়ে দেয়। আমার ছেলের মৃত্যুর পরেও আসামিরা বাসায় এসেছে, তারা নাকি আমার ছেলের কাছ থেকে টাকা পেত। তবে বাকলিয়া থানার বর্তমান ওসি আমাকে অভয় দিয়ে বলেছেন, তিনি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করবেন।  
এসময় নিহত ইমরানের ছোট বোন জেসমিন আখতার, আনোয়ারা উপজেলার দুই ইউপি সদস্য মো. আবু জাফর চৌধুরী মিজান ও শহীদ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।